ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ নভেম্বর) নবীনগর-চন্দ্রা মহাসড়কের নন্দন পার্কের সামনে একটি চলন্ত বাসে আগুন দেয়ার এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, কয়েকজন যাত্রী নিয়ে ঢাকা থেকে চন্দ্রার উদ্দেশে ফিরছিল সাভার পরিবহনের বাসটি। বাসটি বাড়ইপাড়া এলাকায় এলে বাসের পিছনে অংশে আগুন দেখতে পায় চালক। তখনই বাসটি থামিয়ে যাত্রীদের নামিয়ে দিলে কোন হতাহতের ঘটনা ঘটেনি। চালকের ধারণা যাত্রী বেশে বাসটিতে উঠেছিল দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একটি ইউনিট পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এছাড়া কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানায় ফায়ার সার্ভিস।