× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হরতালের পর আবার অবরোধ ডাকলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর ২০২৩, ২০:০০ পিএম । আপডেটঃ ২০ নভেম্বর ২০২৩, ২০:০৬ পিএম

ফাইল ছবি

হরতালের পর একদিন বিরতি দিয়ে আগামী বুধবার ভোর ৬টা থেকে দেশব্যাপী আবারও অবরোধ ডেকেছে বিএনপি। সোমবার (২০ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, ২২ ও ২৩ নভেম্বর ২০২৩ যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার ৬ষ্ঠ দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রিজভী।

২৯ অক্টোবর থেকে দেশব্যাপী পাঁচ ধাপে ১১ দিন অবরোধ এবং একদিন হরতাল পালন করে বিএনপি ও তাদের মিত্ররা।

এরপর সবশেষ রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে দলটি, যা আজ মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে।

National Tribune

ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মো: আনোয়ার হোসেন নবীন

প্রকাশক: শেখ মো: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: । +880244809006 । +880244809006 । nationaltribunebd@gmail.com

ঠিকানা: আমতলা বাজার, ৬০ ফুট রোড, মিরপুর, ঢাকা

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.