× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যাত্রাবাড়ীতে বাসে আগুন, আহত এক

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৩, ২৩:২২ পিএম

আগুনে পুড়ে যাওয়া বাস। ছবি: সংগৃহীত

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের আগের রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন একজন। 

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে যাত্রাবাড়ী মোড়ে বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যাত্রাবাড়ীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম বলেন, রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে যাত্রীবেশে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে।

National Tribune

ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মো: আনোয়ার হোসেন নবীন

প্রকাশক: শেখ মো: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: । +880244809006 । +880244809006 । nationaltribunebd@gmail.com

ঠিকানা: আমতলা বাজার, ৬০ ফুট রোড, মিরপুর, ঢাকা

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.