× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানী

বাবুবাজার মেডিসিন মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৩, ০১:৩৭ এএম । আপডেটঃ ২১ নভেম্বর ২০২৩, ০১:৩৯ এএম

রাজধানীর বাবুবাজারে সরদার মেডিসিন মার্কেটের একটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।

সোমবার (২০ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে আগুনের খবর পাওয়া যায় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

ন্যাশনাল ট্রিবিউনকে তিনি জানান, বাবুবাজারে সরদার মেডিসিন মার্কেটের একটি দোকানের স্টোর রুমে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।

তবে আগুনের সূত্রপাত কীভাবে ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

National Tribune

ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মো: আনোয়ার হোসেন নবীন

প্রকাশক: শেখ মো: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: । +880244809006 । +880244809006 । nationaltribunebd@gmail.com

ঠিকানা: আমতলা বাজার, ৬০ ফুট রোড, মিরপুর, ঢাকা

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.