রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় আসিয়ান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত ৭টা ১০ মিনিটে খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম ন্যাশনাল ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।