× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

বাড্ডায় রাইদা পরিবহনের বাসে আগুন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদন:

০৯ নভেম্বর ২০২৩, ১৬:০২ পিএম । আপডেটঃ ০৯ নভেম্বর ২০২৩, ১৬:১৩ পিএম

রাজধানীর বাড্ডায় রাইদা পরিবহনের একটি বাসে আজ বৃহস্পতিবার দুপুর ২ টার পরে আগুন দেয়া হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডার শাহজাহানপুর এলাকায় আজ বৃহস্পতিবার দুপুর ২ টার পরে একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তবে এতে হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। বাসটি রাইদা পরিবহনের। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আজ দুপুর ২টা ২৫ মিনিটের দিকে বাড্ডার শাহজাদপুর এলাকায় বাসে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে তেজগাঁও শিল্পাঞ্চলের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল ফারুক জানান, মগবাজার এলাকা থেকে একটি বাসে আগুন দেওয়ার সময় এক বোতল পেট্রল, গ্যাস লাইটার ও ব্যবহৃত কাপড়সহ বিএনপির দুই নেতাকর্মীকে আটক করা হয়েছে।

National Tribune

ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মো: আনোয়ার হোসেন নবীন

প্রকাশক: শেখ মো: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: । +880244809006 । +880244809006 । nationaltribunebd@gmail.com

ঠিকানা: আমতলা বাজার, ৬০ ফুট রোড, মিরপুর, ঢাকা

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.